1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

রক্তাক্ত মেসির ফাইনাল নিয়ে শঙ্কা!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোপা আমেরিকার শুরু থেকে আর্জেন্টিনার সবকয়টি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন দলটির প্রাণ ভোমরা লিওনেল মেসি। গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব-প্রতিটি ম্যাচে গোল করা ও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলকে টেনে তুলেছেন ফাইনালে। তবে সেমি-ফাইনালে কলম্বিয়ার বাজে ট্যাকেলের শিকার হন মেসি। আহত অবস্থায় পুরো ম্যাচ খেললেও ফাইনালে মেসিকে দলে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আজ বুধবার সকালে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে ১৪ বারের মতো কোপার শিরোপা জেতা আর্জেন্টিনা। এই ম্যাচে প্রতিপক্ষে খেলোয়াড়দের দুর্ধর্ষ ফাউলের শিকার হন মেসি। ম্যাচের শেষ সময়টায় তার পায়ের গোড়ালি দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।

ম্যাচের শুরু থেকে মেসিকে মার্ক করে খেলতে থাকে কলম্বিয়া। কোনোভাবেই এই খুদে জাদুকরকে বল নিয়ে আক্রমণ বাড়ানোর সুযোগই দিতে তৈরি ছিল না তারা। তারপরও মেসির দুর্দান্ত পাস থেকে শুরুতে আর্জেন্টিনাকে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্টিনেজ। এরপর মেসিকে আর কোনোভাবেই এগোতে দেয়নি কলম্বিয়া। একের পর এক ফাউল করে তারা। মেসিকে ফাউল করে পাঁচজনকে হলুদ কার্ডও দেখান ম্যাচ রেফারি।

প্রতিপক্ষে বাজে ট্যাকেলে রক্তাক্ত পা নিয়ে পুরো সময় খেলেছিলেন মেসি। আহত হলেও মাঠ ছাড়েননি। টাইব্রেকারে গোলও করেছেন এই তারকা ফরোয়ার্ড। তবে ম্যাচে পাওয়া আঘাতের মাত্রা কতটুকু তা এখনো জানা যায়নি। ম্যাচ চলাকালে দেখা যায় তার মোজা ভিজে গেছে লাল রক্তে। তাই ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে পারেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com