1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

রক্তপাত এড়াতে দেশ ছেড়েছেন আশরাফ গনি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বার্তা সংস্থা রয়েটার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে আশরাফ গনি বলেন, ‘তালেবান জিতেছে। দেশের সম্পদ, সম্মান এবং জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের।’

তবে প্রেসিডেন্ট গনি এখন কোথায় আছেন, বিবৃতিতে তা উল্লেখ করেননি।

রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢোকার পরই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে তার কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা ও সরকারের শীর্ষস্থানীয় নেতারাও চলে গেছেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, আফগান প্রেসিডেন্ট গনি প্রতিবেশী তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন। তবে নিরাপত্তার কারণে আশরাফ গনি কোথায় যাচ্ছেন সে ব্যাপারে যেকোনো ধরনের তথ্য জানাতে অস্বীকার করেছে প্রেসিডেন্টের কার্যালয়।

তালেবান কাবুলের চারপাশ ঘিরে ফেলার পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে- এমন আলোচনার মধ্যে জার্মানিতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগের খবর দেয় আফগান গণমাধ্যমগুলো।

তালেবানের একজন মুখপাত্র এক টুইট বার্তায় বলেছেন, ‘ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাবুলের নিরাপত্তার দায়িত্ব অন্য পক্ষের (আফগান সরকারের)। তবে সরকার এই প্রক্রিয়ায় সহযোগিতা না করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।’

কাবুলের পরিস্থিতি এখন থমথমে। সরকার বলছে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলছে। তালেবানও জানিয়েছে, তারা জোর করে রাজধানী কাবুল দখল করবে না। তবে কাবুলের সব প্রবেশদ্বারে তালেবান যোদ্ধাদের অবস্থান নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com