1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ ছিলেন তাসলিমা নাসরিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দাবি করেন, তাঁকে এক সপ্তাহ ফেসবুক নিষিদ্ধ করেছিল। সোমবার (১ নভেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।

তসলিমার নাসরিনের দাবি, সত্য বলার কারণে ফেসবুক আবারও আমাকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করে রেখেছিল। তবে কবে থেকে কবে ফেসবুকে তিনি নিষিদ্ধ ছিলেন তা টুইটে জানাননি।

তসলিমা নাসরিন লিখেছেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর চালানো হয়। পরে জানা যায়, হিন্দুরা নয়, এ কাজ করেছেন ইকবাল হোসেন। এখন জানা যাচ্ছে, এ নিয়ে লেখায় ফেসবুক আমাকে নিষিদ্ধ করে। ইসলামপন্থীরা নিশ্চুপ ছিলেন, তাঁরা ইকবালের বিরুদ্ধে কিছুই বলেননি। এ নিয়ে কথা বলায় ফেসবুক আমাকে নিষিদ্ধ করে।

তসলিমা নাসরিনকে এর আগেও নিষিদ্ধ করেছিল ফেসবুক। এ বছরের ১৬ মার্চে এ লেখিকা অভিযোগ করেন, ফেসবুক তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে। তারও আগে ২০১৫ সালে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট তসলিমার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয়।

ফেসবুকের নিয়ম অনুযায়ী, কেউ যদি তাদের বিদ্বেষমূলক বক্তব্য নীতি লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করে দেওয়া হয়। এ প্রসঙ্গে ফেসবুকের নীতিতে বলা হয়েছে, আমরা বিদ্বেষমূলক যেকোনো বক্তব্য মানুষের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করি। জাতি, জাতিসত্তা, বংশপরিচয়, শারীরিক অক্ষমতা, ধর্মীয় পরিচয়, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ পরিচয় ও গুরুতর রোগ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য বিবেচনায় নিয়ে অ্যাকাউন্ট বন্ধ বা নিষিদ্ধ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com