1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা জোরদার, কুয়েত-বাহরাইন-কাতারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর জরুরি আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদে চীফ হুইপ ও হুইপ নিয়োগ জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্রপতির ভাষণ স্থগিতের দাবি—প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর চিঠি শীত বিদায়, ঢাকায় স্বস্তির বৃষ্টি — আরও ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস *বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ* মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী *নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো* জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণের টিসিবি পণ্য তেল জব্দ দুইজন কালো’বাজারী গ্রেফতার-

যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সংবাদপত্রের স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ’কে আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে।

শনিবার (২২ মে) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সম্পাদকমণ্ডলীর ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক, মানবিক ও নৈতিক পরিমাপে নির্মাণ করতে হলে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

‘জাতি বিনির্মাণে সাংবাদিক সমাজকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং প্রশাসনে অংশগ্রহণের জন্য আওয়াজ তুলতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ প্রয়োজন। এটা আজ সময়ের দাবি। যতদিন রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত হবে না ততদিন স্বাধীন সাংবাদিকতাও সম্ভব হবে না। সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব সম্পাদনে রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত এবং পিষ্ট হতেই থাকবেন। ফলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালনে গণমাধ্যম ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকবে।

দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, আমিন উদ্দিন, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোশাররফ হোসেন, অধ্যাপক মোহাম্মদ আমির উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com