1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যশের সঙ্গে ডেটে নুসরাত, ছেলে হওয়ার পরে আরও জমেছে প্রেম?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৃষ্টির আমেজে জমে উঠেছে প্রেম। অভিনেতা যশের সঙ্গে অভিনেত্রী নুসরাতের মুভি ডেট! সেই ছবি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ছেলে হওয়ার পরে ঘুম যে একেবারে উড়েছে, তা নিজেই জানিয়েছিলেন নুসরাত জাহান। বিনিদ্র রজনী কাটিয়ে কীভাবে সময় কাটাচ্ছেন, তার ঝলক বেশ কয়েকবার দেখা গিয়েছে তার ইনস্টা স্টোরিতে। এবার রাত জেগে সিনেমা দেখার ছবিও পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যশ। লিখেছেন, সিনেমাটা যেন কেউ দেখতে মিস না করেন।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতের মুভি ডেটের ছবি ফের একবার নুসরাতের সঙ্গে যশের সম্পর্কের জল্পনা উস্কে দিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, ঠিক যেমনভাবে মা হওয়ার আগে নুসরাতকে আগলে রেখেছিলেন যশ, তেমনভাবেই নতুন মায়ের সারারাত জেগে থাকার কষ্ট লাঘব করতে তাকে সঙ্গ দিচ্ছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ২৬ অগাস্ট দুপুরে মা হয়েছেন নুসরাত জাহান। কোল আলো করে এসেছে পুত্র সন্তান। তার আগের দিন অর্থাৎ ২৫ অগাস্ট রাতে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই সাংসদ অভিনেত্রী। তখন থেকেই তার পাশে ছিলেন অভিনেতা যশ।

অভিনেত্রী নুসরাত নাকি চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন, সন্তানের জন্মের মুহূর্তে ওটিতে যেন যশকে থাকতে দেওয়া হয়। শোনা গিয়েছে, ওটিতে তার পাশেই ছিলেন প্রেমিক যশ। তার পছন্দের ইংরেজি গান চালিয়ে হয়েছে অস্ত্রোপচার।

প্রসঙ্গত, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরিয়ে এসেছিলেন অভিনেতা যশ। তার পিছনে ছিলেন নুসরাত। গাড়িতে উঠে সন্তানকে নুসরাতের কোলে তুলে দেন যশ, তারপর গাড়ি চালিয়ে রওনা দেন অভিনেত্রীর বালিগঞ্জের বাড়ির দিকে। সেখানেই এখন ছেলে ঈশানকে নিয়ে সময় কাটছে নুসরাতের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com