1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

মোবাইলে ২ হাজার নারীকে উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে ২০০০ দুস্থ নারীকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ২ হাজার টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ নারীদের উপহারের অর্থ প্রদান করেন।

অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত ২ হাজার টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩০ টাকা করে নিজেদের ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়েছেন। বাড়তি এই খরচও বহন করেছে ‘নগদ’।

দুস্থ নারীর সংখ্যা নির্ধারণ এবং বাছাইয়ের পুরো কাজ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা।

বঙ্গমাতার জন্মদিনের এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গোটা ‘নগদ’ পরিবার গর্বিত বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
তানভীর এ মিশুক বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জনবান্ধব সব সেবা দিয়ে আসছে। ‘নগদ’ সব সময়ই জনহিতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এমন অনুসরণীয় কাজের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, যা প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।

উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর আলোকপাত করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

গত এক বছরে সরকারের ভাতা, অনুদান, সহায়তা বিতরণে ‘নগদ’ অনন্য এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই সময়ে প্রায় তিন কোটি মানুষকে প্রায় আট কোটিবার সরকারি নানান সহায়তা, অনুদান ও ভাতা বিতরণ করেছে ‘নগদ’। তাছাড়া কোভিডের মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের খরচ কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ‘নগদ’। দেশের সর্বনিন্ম ক্যাশ-আউট চার্জ নিশ্চিত করা এবং সেন্ড মানি ফ্রি করাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০১৯ সালের ২৬ মার্চ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেনের সেবা হিসেবে ‘নগদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তারপর থেকে একের পর এক নতুন নতুন সেবা চালু করে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার খাতে একচেটিয়া ব্যবস্থা ভেঙে বিপ্লব এনে দিয়েছে ‘নগদ’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com