1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ।

মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

‎জানা যায়, গত ২৬ এপ্রিল রমিজ উদ্দিন লন্ডনীকে আহবায়ক এবং এম.এম.মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা মেঘনা উপজেলা বিএনপিকে আগামীদিনে সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম.এম.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

‎এসময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নবগঠিত কমিটিতে ১৮ জন আহ্বায়ক কমিটির সদস্য ও ৩৯ জন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন। সভায় নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। ‎সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com