1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
*সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?* ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক নতুন প্রকল্পে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র 🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া আজ যোগদান করেছেন।

মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিদায়ী সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সচিবকে অভিনন্দন ও স্বাগত জানান ।

গত ৩০ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়।

তিনি স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কাজ করেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খাজা মিয়া গত বছরের ৩০ নভেম্বর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com