1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

মিতুর দুই সন্তানের জিজ্ঞাসাবাদ আবেদনের শুনানি কাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১০৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিহত মাহমুদা আকতার মিতু ও সাবেক পুলিশ সুপার বাবুল আকতার দম্পতির দুই সন্তানকে শিশু আইনে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়েছে। বাবুল আকতারের ভাই হাবিবুর রহমান লাভু চট্টগ্রামের নারী ও শিশু নির্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ আবেদন করেন। আজ বুধবার আদালতে এ আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনকারীর আইনজীবি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মিতু-বাবুল আকতারের দুই সন্তান শিশু। তাই তাদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য গ্রহণ শিশু আইন অনুসারে করতে হবে। আইন মেনে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে শুনানি হবে।’

জানা যায়, মিতু হত্যা মামলার অন্যতম সাক্ষী মিতু-বাবুলের দুই সন্তানকে জিজ্ঞসাবাদ করার জন্য গত ১৩ জুন আবেদন করে পিবিআই। আবেদনের প্রেক্ষিতে আদালত ১৫ দিনের মধ্যে তাদের তদন্ত কর্মকর্তার কাছে হাজির করতে বাবুলের বাবা আব্দুল ওয়াদুদু মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবুকে নির্দেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে আদালতে আবেদন করেন লাভু।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআই’র তদন্তে এ খুনের সাথে বাবুল আকতারের সংশ্লিষ্টতার পায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়। যাতে আসামি করা হয় বাবুল আকতারসহ আটজনকে। ওই মামলায় গ্রেফতার হয়ে বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com