1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুইজন ও টাঙ্গাইলের একজন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের আবদুল আউয়াল (৭২), নুরুল হুদা (৬৫), ফুলপুর উপজেলার রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের আবদুল আজিজ (৭০), হামিদা খানম (৮৫) ও টাঙ্গাইলের কালীহাতী উপজেলার হাবিবুল্লাহ (৫৮)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের একজন করে।

তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুরের আব্দুল মোতালেব (৬০), শামসুদ্দিন (৭০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জের রাশিদা বেগম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫৩ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com