1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

মজা করতে গিয়ে ফাঁসলেন টাইগার-দিশা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক:জিম থেকে ফিরছিলেন দিশা ও টাইগার। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিল গাড়ির পিছনে। সেখান থেকে ফেরার পথে ব্যান্ডস্টান্ডে ড্রাইভিংয়ের মজা নিচ্ছিলেন এই তারকা জুটি। কিন্তু সেই মজাই কাল হল তাদের। লকডাউন বিধি অমান্য করে গাড়ি চালানোর জন্য মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় তাদের গাড়ি আটক করে মুম্বাই পুলিশ। আধার কার্ড দেখানোর পর তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু কয়েকঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের সুত্রে ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে, করোনাবিধি ভেঙেছেন দুজনে। আপতত মহারাষ্ট্রে করোনার জেরে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। লকডাউন বিধি অমান্য করে দুপুর ২টার পর ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তারা। কী কারণে তারা ওই সময় বাইরে ছিলেন তা স্পষ্ট করে জানাতে পারেননি এই জুটি। তাই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা করা হয়েছে দু্ই বলিউড তারকার বিরুদ্ধে, তবে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়েছে মুম্বাই পুলিশ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন টাইগার ও দিশা। যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন না তারা। নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর। এই বছর মার্চ মাসে টাইগারের জন্মদিনেও অভিনেতার পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল দিশাকে। প্রাইভেট ডিনারে টাইগারের মা ও বোন কৃষ্ণা শ্রফ ও আয়েশা শ্রফের সঙ্গে যোগ দিয়েছিলেন দিশা। ওই মাসেই মালদ্বীপেও একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল বলিউডের এই চর্চিত জুটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com