1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

ভারত কথা দিয়েছে, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না: কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ভারত সরকার কথা দিয়েছে, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না। ভারত সরকার এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা করি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সীমান্ত নিয়ে বিএনপি নেতাদের কথা বলা প্রসঙ্গে কাদের বলেন, তারা ভুলে গেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। বিএনপি মুখে ভারত বিরোধিতার ফেনা তুললেও ভারতের সঙ্গে নতজানু অবস্থান নিয়েছিল, যা তাদের সময়ে দেশবাসী দেখেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় বহু বছরের পুরোনো ছিটমহল বিনিময় এবং সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিএনপি তাদের শাসনামলে কোনো সমস্যার সমাধানতো করতে পারেইনি বরং প্রতিবেশী দেশের সঙ্গে অবিশ্বাস ও আস্থাহীনতার দেয়াল তুলেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার দেশ ও জনগণের স্বার্থকে সমুন্নত রেখে অবিশ্বাসের দেয়াল ভেঙে তৈরি করেছে সম্পর্কের সেতুবন্ধন। সীমান্ত সমস্যাকে জিইয়ে রেখে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিলেন, যারা ভারত সফরে গিয়ে পানি সমস্যা নিয়ে কথা বলতে ভুলেই গিয়েছিলেন, ভারতে সরকার পরিবর্তনের পর যারা ভারতীয় দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষায় ছিলেন, তার চেয়ে নতজানু নীতি আর কী হতে পারে?’

তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের মুখোশের আড়ালে ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে কয়েকদফা বৈঠক হয়েছে। ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না। যারা স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে হাত মেলায়, তারা কখনো সার্বভৌমত্বের রক্ষক হতে পারে না। আওয়ামী লীগের হাতেই এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com