1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

ভারতে এক লাফে ৪০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:এক লাফে ভারতের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ১০ হাজারেরও বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশটির দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। মঙ্গলবার ভারতে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭।

সংক্রমণ বাড়লেও বাড়েনি ভারতের দৈনিক মৃত্যু। গত পাঁচ দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনের।

ভারতের মধ্যে কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮০৪), কর্নাটক (১,২৯৮), অন্ধ্রপ্রদেশ (১,০৬৩)। ওড়িশা এবং আসামেও আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে।

পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতির জেরে ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৯৫ জনই কেরালায়। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সক্রিয় রোগী রয়েছেন ৬৪ হাজার ৭৯০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com