1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

ভারতের তীব্র সমালোচনা করে যা বললেন আফ্রিদি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিউজিল্যান্ড ও পরে ইংল্যান্ড দল পাকিস্তান সফর বাতিল করায় ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। বিষয়টি নিয়ে দেশটির সাবেক ক্রিকেট তারকারাও প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজন শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক ওই দুই দলের সফর বাতিলের পেছনে ভারতের হাত দেখছেন।

‘ক্রিকেট পাকিস্তান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমরা সবাই জানি একটা সফর আয়োজনের জন্য কত প্রস্তুতি নিতে হয়। সফরকারী দলের নিরাপত্তা দলের সদস্যরা পুরো বিষয়টা তদন্ত করে দেখে। রাস্তাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় এবং যখন সবকিছু ঠিকঠাক থাকে, তখন দলগুলোকে সফরের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। ’

আফ্রিদি আরও বলেন, ‘নিউজিল্যান্ড দলকে পাকিস্তানের মানুষ ভালোবাসে এবং তারা যা করেছে তা ক্ষমার অযোগ্য। যদি কোনো হুমকি থাকতো, তাহলে তাদের উচিত ছিল তা পিসিবিকে জানানো এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কি ব্যবস্থা নেয় তার জন্য অপেক্ষা করা। ’

এদিকে বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, নিউজিল্যান্ড দলকে হুমকির ই-মেইলটি ভারত থেকে ভিপিএন ব্যবহার করে পাঠানো হচ্ছে, যার লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুর।

এই বিষয়ে কথা বলতে গিয়েই রীতিমত বোমা ফাটিয়েছেন আফ্রিদি। তার মতে, শুধু একটি দেশ পাকিস্তানের বিপক্ষে বলে শিক্ষিত জাতিগুলোর একই ভুল করা উচিত নয়। এলপিএল খেলতে নেপালে অবস্থারত আফ্রিদি বলেন, ‘বড় পরিসরে চিন্তা করলে, আমার মতে আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বিশ্বকে দেখানোর যে আমরাও একটি দেশ এবং আমরা এই দেশ নিয়ে গর্বিত। একটা দেশ আমাদের পেছনে লাগে সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি না বাকি দেশগুলোরও একই ভুল করা উচিত। ভারতকে অনুসরণ করা তাদের মতো শিক্ষিত জাতিগুলোর উচিত হবে না। ’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট সম্পর্ক বাড়ায়। ভারতের অবস্থা খারাপ ছিল। আমরা হুমকি পাচ্ছিলাম। বোর্ড (পিসিবি) আমাদের বলেছিল সেখানে যেতে এবং আমরা গিয়েছি। একইভাবে, করোনাকালে, ইংল্যান্ডের অবস্থাও খারাপ ছিল, কিন্তু ক্রিকেট ঠিকই চলেছে। আপনি যদি মিথ্যা ই-মেইলে বিশ্বাস রাখেন এবং সফর বাতিল করেন তাহলে আমার বিশ্বাস আপনি তাদের জেতার পথ দেখাচ্ছেন। এটা সঠিক পথ নয়। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com