1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার দ্বিতীয় দিনে মাননীয় সংসদ সদস্য শাহাজান চৌরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১০৪ বছর বয়সে হজে মারসিয়াহ, পোরিজ বিক্রি করে সঞ্চয়ে পূরণ করলেন আজীবনের স্বপ্ন ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, স্বস্তির ফিরতি যাত্রায় নেই ভোগান্তি ‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু মৃত্যু : ঔষধ প্রশাসনের তদন্ত প্রতিবেদন কাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:‘নাপা সিরাপ’ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জানা যাবে মঙ্গলবার (১৫ মার্চ)। এর আগে তদন্ত কার্যক্রম শেষে নাপা সিরাপের নমুনা নিয়ে রবিবার (১৩ মার্চ) ঢাকায় ফিরেন তদন্ত কমিটি।

সোমবার (১৪ মার্চ) সকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আইয়ুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালসে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে দুটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে হিসেবে মঙ্গলবার যেকোনো সময়ে প্রতিবেদন জমা দেবেন তারা। নাপা সিরাপ খেয়ে মৃত্যুর কারণ হয়তো তখনই জানা যাবে।

আইয়ুব হোসেন বলেন, ইতোমধ্যেই আমরা সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের দিক-নির্দেশনা পাঠিয়েছি। সবাইকে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩) পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি ঘটনার মূল কারণ খুব শিগগিরই বেরিয়ে আসবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহাকে প্রধান করে ৩ সদস্যের পৃথক আরেকটি পরিদর্শন কমিটি করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গেল ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশু মারা যায়। তাদের মা লিমা বেগম সাংবাদিকদের বলেন, নাপা খাওয়ার পর তারা মারা গেছে।

ওই ঘটনা তদন্তে আলাদা ২টি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com