1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ*

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আগের রাতে উত্তর মুখস্থ করানো হয় ১০১ চাকরিপ্রার্থীকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ছিল গত ৬ নভেম্বর। পরীক্ষার আগের রাতে কেন্দ্রের কাছে ১০টি বাসায় বুথ বানানো হয়। সেখানে ১০১ চাকরিপ্রার্থীকে প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয়। এছাড়া আরও শতাধিক প্রার্থীকে অনলাইনে উত্তর দেওয়া হয়। ফলে প্রশ্ন ছড়িয়ে পড়ে।

প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার ৬ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার রিমান্ড শেষে জনতা ব্যাংকের অফিসার (বরখাস্ত) সামশুল হক শ্যামল ও আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কর্মী রয়েল ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সূত্র জানায়, আহছানউল্লার রেজিস্ট্রার অফিসের সহায়ক দেলোয়ার হোসেন প্রশ্ন খামে ভরার সময় চুরি করতেন। সেই প্রশ্ন দেলোয়ার দিতেন আইসিটি সেন্টারের ল্যাব অ্যাটেনডেন্ট পারভেজ মিয়া ও টেকনিশিয়ান মোক্তারুজ্জামান রয়েলকে। তাদের কাছ থেকে পেত ব্যাংকার সিন্ডিকেট।

মোক্তারুজ্জামান রয়েল জবানবন্দিতে জানান, আগের চার নিয়োগ পরীক্ষায় দেলোয়ার ও পারভেজের সহায়তায় তিনি প্রশ্ন পেয়েছেন। প্রশ্ন আকারে তাদের কাছে সেটি থাকলেও নিরাপত্তার স্বার্থে চুক্তিতে আসা চাকরিপ্রার্থীদের তারা উত্তর তৈরি করে দিতেন। এ জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন ব্যাংকাররা। তারাই চাকরিপ্রার্থী ঠিক করতেন।

তদন্তকারী সূত্র জানায়, রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী দেলোয়ার হোসেন প্রশ্নপত্র খামে ভরার সময় চুরি করে রয়েল ও পারভেজকে দিতেন। রয়েল সেই প্রশ্ন দিতেন জনতা ব্যাংকের অফিসার সামশুল হক শ্যামল এবং রূপালী ব্যাংকের জানে আলম মিলনকে।

মিলন ও শ্যামলের মাধ্যমে প্রশ্ন চলে যেত জনতা ব্যাংকের অফিসার এমদাদুল হক খোকন ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলনের কাছে। তাদের তত্ত্বাবধানে রাইসুল স্বপন (গ্রেফতার), মাইনুল, আতিক, জাকির, হেলাল, টিটু, আজাদ ও শীতলের মাধ্যমে উত্তর আকারে চাকরিপ্রার্থীর কাছে যেত।

পারভেজ মিয়া আলাদাভাবে প্রশ্ন দিতেন জাহাঙ্গীর জাহিদ, রবিউল ইসলাম এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল রানার কাছে। তারা কবীর, প্রবীর, নবাব ও সুমনের কাছে প্রশ্ন দিতেন। উত্তরা, মিরপুর ও গাবতলীতে চক্রের সদস্য জাহিদ, জানে আলম মিলন ও মোস্তাফিজুর রহমান মিলনের তত্ত্বাবধানে গত ৬ নভেম্বরের পরীক্ষার আগের রাতে ৬০ জনকে উত্তর মুখস্থ করানো হয়।

মাতুয়াইলের একটি বাসার বুথে মমিন ও সামাদ ১০ জনকে উত্তর মুখস্থ করান। একইভাবে শাওন, হাকি, কাফি, রাজীব, লিটু, উজ্জল ও গোলাম রব্বানীর বাসার বুথে উত্তর মুখস্থ করানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com