1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্রীড়াকে পেশা বানিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত আমেনা বেগম প্রিয়া অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার দ্বিতীয় দিনে মাননীয় সংসদ সদস্য শাহাজান চৌরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১০৪ বছর বয়সে হজে মারসিয়াহ, পোরিজ বিক্রি করে সঞ্চয়ে পূরণ করলেন আজীবনের স্বপ্ন ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, স্বস্তির ফিরতি যাত্রায় নেই ভোগান্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর প্রাথমিকের টিকা কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি।

সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের করোনা টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করে দেব।

মন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই আমরা কার্যক্রম শুরু করে দেব।

আমরা ১২ বছরের ঊর্ধ্বে যারা আছে, সেসব শিক্ষার্থীদের টিকা দিয়েছি। এবার আমরা ১২ বছরের নিচে এবং পাঁচ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা দেব। এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে শিক্ষার্থীদের তালিকা হচ্ছে। আমাদের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি।

এসময় প্রাথমিক শিক্ষার্থীদের টিকাদানের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি আরও বলেন, এটা নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত। সেটি নিয়ে এখনি আমরা কিছু বলতে পারছি না।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সর্বনিম্ন পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা এবং টিকা কেন্দ্রের তথ্য প্রেরণে বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com