1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুতই টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে চুক্তির পর আমরা জুন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে সিনোফার্ম ভ্যাকসিন পাব। প্রথম দিকে অগ্রাধিকারের ভিত্তিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আমরা চাই, টিকা নেওয়ার পর তারা আবারও স্বাভাবিক পড়ালেখার পরিবেশে ফিরে আসুক।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে চীন সরকারের উপহার দেওয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দিয়ে মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছি।

তিনি বলেন, আমরা চীনের কাছে দেড় কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছি। যা দিয়ে আমরা ৭৫ লাখ মানুষকে টিকা দিতে পারব। এছাড়া আমরা রাশিয়ার কাছ থেকেও একই পরিমাণ ভ্যাকসিন পাব।

তিনি আরও বলেন, প্রক্রিয়া অনুসারে আমরা শিক্ষার্থীদেরও ফাইজারের টিকা দেব। ফাইজারের ভ্যাকসিন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, আমরা এ বিষয়ে ধারাবাহিকতা অনুসরণ করব। যদি শিক্ষার্থীরা উপযুক্ত বিবেচিত হয় তাহলে, আমরা তাদেরও ফাইজারের ভ্যাকসিন দেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com