1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর

বিশ্বকাপ জয়ে বাংলাদেশ ম্যাচ ছিল টার্নিং পয়েন্ট: ফিঞ্চ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের হারে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়াতে তাদের প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেই কাজটি বেশ ভালোভাবেই করেছিল অ্যারন ফিঞ্চের দল।

আর শেষ পর্যন্ত তারাই জিতল বিশ্বকাপের শিরোপা। রোববার নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টিই ছিল তার দলের টার্নিং পয়েন্ট।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ফিঞ্চকে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই টার্নিং পয়েন্ট ছিল কি না। উত্তরে তিনি বলেছেন, ‘অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমাদের লড়াই করতে হতো এবং আমরা তা করতে পেরেছিলাম। দলগত ও ব্যক্তিগত বেশ কিছু উজ্জ্বল পারফরম্যান্স ছিল।’

শুধু কথার কথাই নয়, সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়ার জন্য মহাগুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। সেই ম্যাচে বাংলাদেশকে মাত্র ৭৩ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। পরে তারা ছোট লক্ষ্য তাড়া করে ফেলে মাত্র ৩৮ বল খেলেই। যা অসিদেরকে দেয় বিশাল রান রেট।

পরে এই নেট রান রেটের সুবাদেই সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে সমান ১২ পয়েন্ট ছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের। নেট রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে সেরা চারে উঠেছিল অসিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com