1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

বিশ্বকাপে সাকিবের পরিবর্তে শামীম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। বিশ্বসেরা এই অলরাউন্ডারের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগামী দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন শামিম হোসেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামিমের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাশাপাশি তিনি এও জানিয়েছেন একাদশে থাকছেন সৌম্য সরকার।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে একাদশ সাজাতে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটের কারণে আগে থেকেই নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

অনুশীলনে চোট পেয়ে এখনও সেরে ওঠেননি উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার সার্ভিসও পাবে না বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, সাকিব না থাকা অবশ্যই বড় ধাক্কা। দলের ভারসাম্যের জন্য বড় ক্ষতি। চাপের সময়ে সে যে স্থিরতা দলে এনে দেয়, সেটিও পাওয়া যাবে না। সাকিব না থাকায় নতুন কারও বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ তৈরি হয়েছে। তরুণ একজন ক্রিকেটারের জন্য সেটি হবে ইতিবাচক দিক।

মঙ্গলবার একাদশে থাকছেন শামিম ও সৌম্য সরকার। এমনটি জানিয়ে কোচ বলেন, কালকের ম্যাচ খেলার মতো ফিট হবে না নুরুল হাসান সোহান। শামীম হোসেন ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান থাকবে একাদশে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com