1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

বিশ্বকাপে বাংলাদেশের উন্মাদনার কথা জানতেন মেসি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। টুর্নামেন্ট চলাকালে এ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের দেড় মাস পর মুখ খুললেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে বিশ্বকাপ জয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।

মেসি বলেন, ‘হ্যাঁ আমি দেখেছি (বিশ্বকাপে বাংলাদেশের মানুষদের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

বিশ্বকাপ চলাকালীন স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনার গল্প বিশ্ব মিডিয়ায় বেশ ফলাও করে ছাপা হয়। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটা আপ্লুত ছিল যে, তারা বুয়েনস এইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com