1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

বিএনপির চরিত্র হচ্ছে ‘মুখে শেখ ফরিদ, বগলে ইট’: কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার দেখা হয়েছে

তিনি আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপির চরিত্র হচ্ছে ‘মুখে শেখ ফরিদ, বগলে ইট’, তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কদর্যে ভরা।

বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক হামলায় নাকি সরকার জড়িত! আসলে ভিডিও ফুটেজে থলের বিড়াল বেরিয়ে আসছে দেখে তারা একচোখা দৈত্যের আচরণ শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি নিজেরাই রাজনৈতিক ভাবে সাম্প্রদায়িক।

বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তারা ভেবেছে পূজামণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সাথে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে।

মসজিদগুলো মন্দির হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি বাজবে- এসব অপপ্রচার বিএনপি অতীতেও চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব অপকর্ম ও নির্জলা মিথ্যার পেটেন্ট একমাত্র বিএনপির। ২০০১ সালে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর বিএনপির নির্মমতা ৭১ কেও হার মানিয়েছিলো। এখনও তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন ও ওফাত দিবস। মুসলিম উম্মার জন্য দিনটি পবিত্র এবং মহিমান্বিত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার মহানগরীর যে অমরবানী সেটা অক্ষরে অক্ষরে পালনের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানান।

আজ প্রবারনা পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com