1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

বাবাকে নির্যাতনের ভিডিও দেখে দুই ছেলেকে ধরল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিজ সন্তানদের হাতে বাবা নির্যাতনের শিকার হচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও দৃষ্টিগোচর হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালিতে।

শুক্রবার পুলিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্সের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন স‌চেতন নাগ‌রিক বাংলাদেশ পু‌লিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌কে সামাজিক যোগা‌যোগমাধ্য‌মের এক‌টি লিংক শেয়ার ক‌রেন। লিং‌কে যুক্ত ভি‌ডিও‌তে ‌দেখা যায়, এক বৃদ্ধ পিতা‌কে শারী‌রিকভা‌বে নির্যাতন কর‌ছে তারই ছেলে। ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে দ্রুত ভাইরাল হয়। ভি‌ডিও‌টি হা‌তে পাওয়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালী জেলার রাঙ্গাবা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) দেওয়ান জগলুল হাসান‌কে ভিডিওটি পাঠানো হয় এবং অ‌ভিযুক্তকে খুঁজে বের ক‌রে দ্রুত আইনি ব্যবস্থা নি‌তে নি‌র্দেশনা দেয় মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌।

রাঙ্গাবা‌লি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থ‌লে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, নির্যাতনের শিকার হওয়া ওই বৃদ্ধ পিতার নাম মো. দে‌লোয়ার ফরাজী। তার বয়স ৭৩ বছর। বৃদ্ধ দে‌লোয়ার ফরাজী ভরণ-পোষ‌ণের জন্য তার সন্তান‌দের ওপর নির্ভরশীল। বি‌ভিন্ন সম‌য়ে তুচ্ছা‌তিতুচ্ছ অজুহা‌তে বৃদ্ধ‌কে নির্যাতন করা হ‌তো।

পু‌লি‌শ ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় অ‌ভিযান চালি‌য়ে অ‌ভিযুক্ত সন্তান আলমাস ফরাজী ও আজমল ফরাজী‌কে গ্রেপ্তার ক‌রে। তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানিয়েছেন এআইজি মিডিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, রাঙ্গাবা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষ‌য়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এছাড়া পটুয়াখা‌লীর এস‌পি মোহাম্মদ শহীদুল্লাহ এ বিষ‌য়ে সা‌র্বিক তদার‌কি ক‌রে‌ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com