1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল দক্ষিণ কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশের ওপর আরোপিত ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং দক্ষিণ কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

দূতাবাস জানায়, কোরিয়ায় যিনি যাবেন অবশ্যই তাকে দুই ডোজ করোনার টিকা নিতে হবে এবং ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে দেশটির সরকার ভিসা আবেদনের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com