1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা 🎉 চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণিল আয়োজনে আজ বৈশাখী শোভাযাত্রা ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড

বরিশালে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন রোগী। যাদের মধ্যে ১২ জন পজিটিভ ছিল।

এসময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২৬ জন করোনা পজিটিভ। ২২ টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩১১ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত সোমবার রাতের সব শেষ রিপোর্টে ২০০ জনের নমূনা পরীক্ষার মধ্যে ১১০ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৫৫ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল ৫ হাজার ৪৩২ জন। এদের মধ্যে ১ হাজার ৫৭৩ জনের ছিল পজিটিভ। ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ২৫৮ জন। এদের মধ্যে পজিটিভ ছিল ১ হাজার ২৫৭ জন। ৮৫৫ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিল ২৩১ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com