1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজে ১৪ মৃত্যু

রওশন আরা পারভীন শিলা
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ১৪ জন। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ রোগী। যাদের মধ্যে ৯ জন পজিটিভ ছিল।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৯ জন পজিটিভ ছিল। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩২৭ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৯০ জনের নমূনা পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৪৩.১৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল ৬ হাজার ৪৫১ জন। এদের মধ্যে ২ হাজার ৪ জনের ছিল পজিটিভ।

ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৯৯৩ জন। এদের মধ্যে পজিটিভ ছিল ১ হাজার ৫৬৪ জন। ১ হাজার ১৩১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিল ৩২৬ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com