1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন নিখোঁজ আবু ত্ব-হার স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১০৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামাজিক মাধ্যমে আলোচিত নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে এক সংবাদ সম্মেলনে তিনি স্বামীর সন্ধান দাবি করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী চাইলে দুই ঘণ্টার মধ্যে আমার স্বামীর সন্ধান দিতে পারবেন। যদি দিতে না পারেন অন্তত আমাকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি আর পারছি না, শারীরিক ও মানসিকভাবে আমি বিপর্যস্ত।

বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হন ত্ব-হা। তার স্ত্রী বলেন, রাত ২টা ৩৭ মিনিটে তার সাথে শেষ কথা হয়, তিনি তখন বলেছেন কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত তিনটা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি।

তিনি বলেছেন, নিখোঁজ হবার সময় তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন। সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোন খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার মা। সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্রুত কিছু একটা করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com