1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন

পাকিস্তান ও দুবাই হয়ে শ্রীলঙ্কা যাবে আফগানিস্তান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:তালেবানরা আফগান দখলের পর অনিশ্চয়তায় পড়েছিল আফগানিস্তানের পাকিস্তানের সিরিজ। তবে তালেবান সরকার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পাশে থাকায় সিরিজ নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। তবে সিরিজটি শ্রীলঙ্কায় হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে আফগানদের ভিসা নিয়ে।

ঠিক সেই কারণে খেলোয়াড় ও সংশ্লিষ্ট স্টাফদের লঙ্কায় পাঠাতে বিপাকে পড়েছে বোর্ড। কারণ দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিঘ্নিত করছে বিমান চলাচল। তবে রশিদ খানদের শ্রীলঙ্কা পাঠাতে পাকিস্তান ও দুবাই হয়ে লঙ্কায় যাওয়ার পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কিছু জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এসিবি আশাবাদী আগামি চার দিনের মধ্যেই লঙ্কার মাটিতে পৌঁছাতে পারবে দল। তারা এ ব্যাপারে শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা করেছে। শ্রীলঙ্কায় দল পাঠানো প্রসঙ্গে প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেন, ‘আমরা আশা করি আগামী চার দিনের মধ্যে দল চলে যাবে। আমরা পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট উভয়ের সঙ্গেই আলোচনা করেছি এবং তারা অবগত আছে। এসএলসির কাছে কৃতজ্ঞতা আমাদেরকে আথিতেয়তা দেওয়ার জন্য। তারা সত্যিই উদার।’

তিনি আরো বলেন, ‘আমরা অফিস করছি। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে দল। এটা নিশ্চিত আমরা খুব শীঘ্রই শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছি। আফগানিস্তানে অস্বাভাবিক পরিস্থিতির কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফ্লাইট পাওয়া মাত্রই আমরা চলে যাব। দলের সদস্যরা কাবুলে একত্রে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে।’

আফগানিস্তানের ফ্লাইট জটিলতার কারণে এখনও এই সিরিজের জন্য দল ঘোষণা করেনি পাকিস্তান। যদিও গত ২০ আগস্ট তাদের দল ঘোষণা করার কথা ছিল। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকবেন বাবর আজম, শাহীন আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ রিজওয়ান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com