1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

ডেস্ক : নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেয়া হয়েছে।

রোববার এ নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মিতব্যয়ের নজির স্থাপন করেছেন।

তিনি বলেন, বর্তমান (করোনাভাইরাস) কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

ইহসানুল করিম আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহের পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। জনগণের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনা এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com