1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় পরিবর্তন চাইছেন গাভাস্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে পরিবর্তন চাইছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ভারতের দুই পরিবর্তন চাইছেন তিনি। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ দিতে বলছেন গাভাস্কার।

বিরাটদের এই দুই ক্রিকেটারের বদলি কারা হতে পারেন সেকথাও বলেছেন তিনি। ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে হার্দিকের বদলে তারই মুম্বাইয়ের সতীর্থ ঈশান কিষাণ এবং ভুবনেশ্বর কুমারের বদলে শার্দূল ঠাকুরকে প্রথম একাদশে রাখার পরামর্শ দিচ্ছেন গাভাস্কার।

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটার হার্দিককে দেখা গেলেও বল হাতে দেখা যায়নি তাকে। যদিও বর্তমানে তিনি নেটে বোলিং করছেন। গাভাস্কার বলেন, হার্দিক পান্ডিয়া যদি পাকিস্তান ম্যাচে কাঁধে চোট পাওয়ার পর একদমই বল না করে, তবে আমার মতে ঈশান কিষাণকে হার্দিকের জায়গায় খেলানোর কথা চিন্তাভাবনা করা উচিত। ঈশান ভালো ফর্মেও রয়েছে। পাশপাশি এবং সম্ভবত ভুবনেশ্বর কুমারের বদলে শার্দূলকে দলে নেওয়ার বিষয়েও ভাবা যেতে পারে।

দলে এই দুই পরিবর্তনই যথেষ্ট মনে করেন সুনীল গাভাস্কার। এর বেশি পরিবর্তন টিম ইন্ডিয়ায় একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এই কিংবদন্তি। তার কথায়, আপনি যদি পরিবর্তন করেন তবে মনে হবে যে দলটা আতঙ্কিত হয়েছে। আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ টিম ইন্ডিয়া একটি ভালো দল।

তিনি আরও বলেন, ভারত একটি ভালো দলের কাছে একটি ম্যাচে হেরেছে, কিন্তু এর মানে এই নয় যে এগিয়ে যাবে না, ভারত ম্যাচ জিতবে না বা টুর্নামেন্ট জিতবে না। ভারত যদি পরের চারটি ম্যাচে জিততে পারে, সেখান থেকে সেমিফাইনাল এবং সম্ভবত সেখান থেকে ফাইনালেও যেতে পারে। তাই, আমার মনে হয় দলে খুব বেশি পরিবর্তন করার দরকার নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com