1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন* ছয় আঙুলের ভিডিও নিয়ে বিতর্ক: এআই গুজব নাকচ, জীবিতই আছেন Benjamin Netanyahu

নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে যা বললেন আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এরপর কেটে গেছে ১৫ দিন। তবে এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী সংগঠন।

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই তারা সরকার গঠন করবে। তবে তার আগে কয়েকজন নতুন ভারপ্রাপ্ত মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান।

তাদের মধ্যে একজন হলেন ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

তিনি রবিবার জানিয়েছেন, নতুন আইনের অধীন আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ও পড়াশোনা করতে পারবেন। তবে এক্ষত্রে শরিয়াহ আইন অনুযায়ী মিশ্র ক্লাস নিষিদ্ধ হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে একসঙ্গে পড়তে বা ক্লাস করতে পারবে না।

আবদুল বাকি হাক্কানি বলেন, আফগানিস্তানের মানুষ শরিয়াহ আইনের আলোকে মিশ্র নরনারীর পরিবেশ ছাড়া নিরাপদে তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারবেন।

তালেবানের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, তারা তাদের ইসলামিক, জাতীয় ও ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুক্তিসংগত ও ইসলামিক পাঠ্যক্রম তৈরি করতে চান। অন্যদিকে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতাতেও সক্ষম হতে চান।

তালেবানের শরিয়াহ আইন অনুযায়ী, আফগানিস্তানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থাতেও ছেলেমেয়েদের আলাদা করা হবে, যা অতিরক্ষণশীল আফগানিস্তানে আগে থেকেই প্রচলিত। সূত্র: ফ্রান্স২৪, এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com