1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬)।

সোমবার (৭ মার্চ) দুপুরে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বটেরখাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা বেগম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম। বিদ্যালয় ছুটি শেষে তারা বাড়ি ফিরে পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোছল করতে নেমে পড়ে। এ সময় দুই বোন পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা বটেরখাল নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

তিনি বলেন, পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দ্বিতীয় শ্রেণির ছাত্রী বাকপ্রতিবন্ধি ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com