1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

ধর্ষণ মামলায় জামিন পেয়ে আবারো ‘ধর্ষণ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরগুনায় এক কিশোরী ধর্ষণ মামলায় জামিনে বের হয়ে অপর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বী (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিথ্যা কাবিননামা বানিয়ে মাসের পর মাস ওই এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করেছেন রাব্বী। শারীরিক সম্পর্কে রাজি না হলে নির্যাতনের পাশাপাশি নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হতো। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর রাব্বি তার বন্ধু মামুনের বাসায় নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। এরপর নিজের ভাড়া বাসায় নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালান তিনি।

ভুক্তভোগী কিশোরীর মা আরও জানান, বাবা-মায়ের একমাত্র সন্তান গোলাম রাব্বী দীর্ঘদিন ধরে মাদক ও যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মাদক ব্যবসার প্রসার এবং উঠতি বয়সী তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করাই তার মূল লক্ষ্য। বয়স ত্রিশের কোঠায় পৌঁছার আগেই নারী নির্যাতন, ধর্ষণ, ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলার প্রধান আসামির তালিকায় রয়েছেন রাব্বী। সরকারি চাকরিজীবী বাবা-মায়ের প্রভাব ও টাকার জোরে বহু অভিযোগ থেকে বিনা বিচারে মুক্তিও পেয়েছেন তিনি। এমন ঘটনাও রয়েছে অসংখ্য। আর এ কারণেই দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন গোলাম রাব্বী।

জানা গেছে, গোলাম রাব্বী তার স্ত্রী স্মৃতি আক্তারকে কৌশলে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে গত ৫ আগস্ট স্ত্রীর বান্ধবীকে কৌশলে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন। ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে একইভাবে পরদিনও ধর্ষণ করেন রাব্বী। হঠাৎ ঘরে ঢুকে স্ত্রী ওই কিশোরীসহ রাব্বিকে দেখে থানায় ফোন করেন। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার এবং একই সময়ে অভিযান চালিয়ে রাব্বিকে আটক করে।

এ ঘটনায় স্কুল পড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত ৬ আগস্ট বরগুনা সদর থানায় গোলাম রাব্বীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর মা। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পরে জামিনে বের হয়ে যান রাব্বী।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, এর আগেও ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাব্বীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারা রাব্বীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠিয়েছিলেন। তিনি আরও জানান, এর আগে মাদকের মামলাও গ্রেপ্তার করা হয়েছিল রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছিল গোলাম রাব্বী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com