1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

দুই কলেজছাত্রীর নগ্ন ভিডিও ফাঁস, থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে দুই কলেজছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মে) ভুক্তভোগী এক ছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযুক্তরা হলেন- চন্দ্রকোনা গ্রামের বাদশা সেখের ছেলে নাইম (২২) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর (২২)।

জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে নাইম ও সাগর দুই কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। গত বুধবার (১৩ মে) ফুসলিয়ে তাদের বিভিন্ন স্থানে নিয়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ‘নাইম হোসেন’ নামের একটি ফেসবুক আইডিতে ছেড়ে দেন। মুহূর্তে সে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর থেকে নাইম ও সাগর পলাতক।

অভিযুক্ত সাগরের বাবা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনে চেয়ারম্যানকে অবগত করেছি। অপরদিকে নাইমের বাবা বাদশা সেখ পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশিদুল ইসলাম রশিদ মোল্লা বলেন, বিষয়টি জেনে উভয় পক্ষকে অবগত করেছি। উভয়পক্ষ আমার কাছে আসলে বিষয়টি সুরাহা করা হবে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ডিজিটাল আইনে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com