1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

দলে এক ব্যক্তি এক পদ চালু হবে: মমতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা মন্ত্রীর পাশাপাশি জেলা সভাপতি পদে রয়েছেন তাদের সেই পদ থেকে ইস্তফা দিতে হবে। নেতা ও মন্ত্রীদের জনগণের আরও কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তৃণমূল প্রধান। এবার কোন কোন জেলায় ফল ভালো হয়নি তার তালিকা নিয়ে বসেন তিনি। সেখানেই ঠিক হয়, এবার থেকে আর কোনো জেলা সভাপতি মন্ত্রী পদে থাকতে পারবেন না।

    তৃণমূল ভবনে এদিনের সাংগঠনিক বৈঠকে মমতা বলেন, ‘‌দলে এক ব্যক্তি এক পদ চালু হবে। জেলা সভাপতিরা আর কোনো মন্ত্রী পদে থাকবেন না। একমাসের মধ্যে জেলা ও ব্লকস্তরে সংগঠনে রদবদল করা হবে। সেখান থেকে রিপোর্ট তলব করা হবে।’

    অন্যদিকে যারা মন্ত্রীর পাশাপাশি জেলা সভাপতি পদে রয়েছেন তাদের সেই পদ থেকে ইস্তফা দিতে হবে বলে জানা গেছে। নেতা–মন্ত্রীদের মানুষের আরও কাছে পৌঁছে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন নেত্রী।

    মমতা কড়া নির্দেশ দিয়ে বলেন, ‘‌ত্রাণ বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে হবে।’‌ তৃণমূল কংগ্রেস নেতাদের যখন তখন ফেসবুক লাইভের ব্যাপারেও সতর্ক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com