1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন

তামিমের মতো আরও একজন বিশ্বকাপ খেলতে চায়নি: পাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না বাংলাদেশের তারকা ব্যাটসম্যান ও ওপেনার তামিম ইকবাল। ইনজুরি সমস্যা ও বেশ কিছু দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার কারণে এই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যে কারণে দেশসেরা এই ওপেনারকে ছাড়াই ওমান ও আরব আমিরাতে চলমান বিশ্বকাপে খেলছে বাংলাদেশ দল।

এদিকে, বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেতে হয়েছে বাংলাদেশকে। বাছাইপর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে ৬ হেরে গেছে টাইগাররা। এতে প্রতিযোগিতার মূলপর্বে ওঠার সমীকরণটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। মূলপর্বে খেলতে হলে গ্রুপপর্বের পরবর্তী দুই ম্যাচ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই।

এসব ম্যাচে শুধু জয় পেলেই হবে না, রান রেটেও অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে টাইগারদের। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশ।
রবিবার স্কটিশদের করা ১৪০ রানের জবাবে দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস- দু’জনই আউট হয়েছেন সমান ৫ রান করে।

ম্যাচের পরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরিই বলে দিয়েছেন, যারাই খেলুক না কেন, ওপেনার হিসেবে তামিমই সেরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় উপস্থিত হতে দুবাই গিয়েছিলেন পাপন। সেখান থেকে বাংলাদেশ দলের খেলা দেখতে গিয়েছেন ওমানে।

সেখানে উপস্থিত সাংবাদিকদের পাপন বলেছেন, “একটা জিনিস বলে দিচ্ছি, যতো ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার কেউ নেই। দেখেন কে কী মনে করলো, আমার জানার দরকার নেই। আমি আমার বুদ্ধি বিবেচনায় তামিম সেরা ওপেনার। এই ব্যাপারে কোন সন্দেহ নেই।”

এসময় নতুন এক তথ্য দেন বিসিবি সভাপতি। শুধু তামিম নয়, আরও একজন খেলোয়াড় অভিমান করে বিশ্বকাপ না খেলার কথা ভাবছিলেন বলে জানিয়েছেন পাপন। তবে সেই খেলোয়াড়ের নাম জানাননি পাপন। এ বিষয়ে লুকোচুরি বা মনের মধ্যে রেখে দেয়া মোটেও ভালোভাবে দেখছেন না তিনি।

বিসিবি বিগ বস বলেছেন, “একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে, না খেললে নাই। সোজা বলে দেবে।”

এসময় তিনি আরও বলেন, “অভিমান করে বলে দেবে আমি খেলবো না, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কার সঙ্গে অভিমান? দেশের সঙ্গে? এদেশেই তো থাকতেছে সে। এই ধরনের আবেগের কোনও জায়গা নেই। আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে না চাইলে খেলবে না।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com