1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ।

ঢাকা সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আগামী ১৬ মার্চ তিনি সফরে আসবেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও সৌদি আরবের রাজনৈতিক সংলাপের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল সাউদ বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে, ২০১৬ সালের মার্চে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

কূটনৈতিক সূত্র বলছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবে দুই দেশ।

বাংলাদেশে সৌদি বিনিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সৌদির বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সামনের দিনে ২৩টি বড় কোম্পানি বাংলাদেশে আসবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com