1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

ঢাকা ছাড়েন এক কোটি চার লাখ , ফিরলেন ৮ লাখ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক দিনে ঢাকায় ফিরেছে আট লাখের বেশি মানুষ। ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন।

ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে শুক্রবার বিকালে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবদি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।’

তিনি আরও বলেন, ‘আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।’

এদিকে সরকারি তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ, যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। টেলিটকের সংযোগ সংখ্যা ৫৬ লাখ ৫৭ হাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com