1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন/উভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে।
আজ সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োাজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক (যুগ্মসচিব) ড. মোঃ মনিরুজ্জামান।
উদ্বোধন শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একটা সময় ছিল যখন মানুষ ওরসালাইন কিভাবে বানাতে হয় সেটাই জানতোনা। কিন্তু আজ মানুষ অনেকটাই এগিয়ে। আমরা এখন ঘরে বসে সকল প্রকার তথ্য পাই। এসব কিছু শুধু মাত্র বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে হয়েছে। এই বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে আমাদের কৃষিক্ষেত্র থেকে শুরু করে আকাশ পথেও হয়েছে ব্যপক উন্নতি। এই মেলার মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক মেধা যাচাই করতে পারি। তারাই আমাগীর ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ একটি দেশের হাতিয়ার।

দুইদিন ব্যাপী বিজ্ঞান ভিত্তিক এ মেলায় মোট ৩০ টি স্টল বসানো হয়েছে। যেখানে উপজেলাসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত বিজ্ঞান ভিত্তিক প্রদর্শন নিয়ে এসেছিল। আলোচনা সভা শেষে আয়োজিত এ মেলার স্টলগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

এছাড়াও বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ সহ দুইদিন ব্যাপী এ মেলায় রয়েছে নানা আয়োজন।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com