1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: আদর্শের প্রেরণায় গণতন্ত্র পুনর্গঠনের প্রত্যয়ে বিএনপি আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল: জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণার বার্তা দিচ্ছে বিএনপি বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের, ন্যায্য বেতন না পাওয়ার জন্য দায়ী বিভক্তি

ট্রান্সজেন্ডার ও বিশেষ শিশুদের এক্সপোতে বুবলী-তিশারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশুদের নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে।

‘রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশন’র আয়োজনে এই অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশ নিচ্ছেন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, তানজিন তিশা, শবনাম বুবলী, কনা ও সাবরিনা পড়শীর মতো তারকারা।

রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিউকেশনের প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানিয়েছেন, ‘ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশু এ তিনটি মানুষদের সর্বদা বর্ণবাদ, অমানবিক আচরণ বা অবহেলার মুখোমুখি হতে হয়। এতকিছুর পরেও এরা কিন্তু থমকে থাকে না। পথশিশুরাও আজ বসে নেই, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সমাজকে আলোকিত করছে। গত আট মাস ধরে আমরা এ এক্সপো করার চেষ্টা করেছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘আমরা সমাজের সমস্ত সত্যিকারের নারী যোদ্ধাদের লুকানো গল্প জানার সুযোগ তৈরি করতে চেয়েছি মাত্র। আমরা সব নারীকে সত্যিকারের যোদ্ধা হতে উৎসাহিত করতে চাই। আমরা নারীর ভেতরের প্রতিভা প্রদর্শনের জন্য একটি মেলার আয়োজন করেছি। এ ইভেন্টে সমাজের প্রতিবন্ধী নারীরাও অন্তর্ভুক্ত রয়েছে। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই যে, কোনো কিছুই অসম্ভব নয় এবং প্রতিবন্ধী ব্যক্তিকে তাদের স্বপ্ন অর্জন থেকে আটকাতে পারে না। এ ইভেন্টটি তৃতীয় সম্প্রদায়কেও জড়িত করেছি যারা সমাজে অবহেলিত। এ প্ল্যাটফর্মটি অনুপ্রেরণার পথ তৈরি করবে।’

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শনিবার এক্সপোর উদ্বোধন করেছেন। চলবে আগামী মঙ্গলবার (৮ মার্চ) পর্যন্ত।

এক্সোপোর প্রথমদিন অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ও মেলা।আজকের আয়োজনে থাকছে প্রদর্শনী, মেলা ও কনসার্ট, ৭ মার্চ একঝাঁক তারকাদের অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান- অ্যাওয়ার্ড প্রদান। ৮ মার্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও ট্রান্সজেন্ডার অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com