1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান

টিকা: ইউনিক আইডি করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসের টিকার আওতায় আনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ইউনিক পরিচিতি নম্বর তৈরির নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিগগিরই এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের কাছে নির্দেশনা পৌঁছে যাবে।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জাতীয় পরিচয়পত্র নেই এমন শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের আওতায় আনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনতিবিলম্বে ইউনিক পরিচিতি নম্বর তৈরিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে নির্দেশনা দেয়া হবে। উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র আছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটাবেজ সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র ভর্তিসহ সব কার্যক্রম এখন থেকে উল্লিখিত ইউনিক পরিচিতি নম্বরের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইউনিক পরিচিতি নম্বর তৈরি করে শিক্ষার্থীদের ডাটাবেজ কমিশনে পাঠাতে হবে। কমিশন শিক্ষার্থীদের ইউনিক পরিচিতি নম্বরের ডাটাবেজ পাওয়ার পর টিকা প্রদানের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য একটি ডাটাবেজ তৈরির প্রয়োজন। এসব শিক্ষার্থীদেরকে জরুরিভিত্তিতে কোভিড-১৯ টিকা প্রদান করা না হলে দ্রুততম সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করা অনিশ্চিত হয়ে পড়বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ইউনিক পরিচিত নম্বর শুধুমাত্র কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের জন্য নয়, বরং এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সুদূপ্রসারী ভূমিকা রাখবে। এই ইউনিক পরিচিতি নম্বর বর্তমান ও ভবিষ্যতের সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর হিসেবেও কাজ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com