1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান

জেল থেকে বের হয়েই বিধবাকে ধর্ষণের চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেটে জেল থেকে বের হওয়ার কয়েকদিন পরই তিন সন্তানের জননী এক বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক লন্ডন প্রবাসীকে আটক করেছে পুলিশ। আটক খোকন ওই বাসার মালিক মৃত কুদরত আলীর ছেলে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি বাসায় ঘরের সামনে বিধবাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান খোকন। এ সময় বিধবার চিৎকারে ঘরের মানুষজন বেরিয়ে এলে খোকন বিধবাকে ছেড়ে দেয়। তবে এ সময় সে রামদা নিয়ে ভাড়াটিয়াদের শাসাতে শুরু করলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ কল করেন বিধবার ভাগ্নে।

জরুরি কল পেয়ে স্থানীয় এয়ারপোর্ট থানা পুলিশ ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অভিযুক্ত খোকনকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।

বিধবার ভাগ্নে জানান, তার খালাকে একা পেয়ে ধর্ষণের উদ্দেশে খোকন টানাটানি করে, তার জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে দা দিয়ে সবাইকে কোপ দিতে আসে।

তিনি বলেন, অভিযুক্ত খোকন দীর্ঘদিন ধরেই তার খালাকে নানাভাবে বিরক্ত করে আসছিল। বাড়ির মালিক হওয়ায় ভাড়াটিয়া বিধবা অনেকটা নিরুপায় হয়েই এতদিন চুপ করে ছিলেন। অভিযুক্ত খোকনের বিরুদ্ধে তার নিজ স্ত্রীর দায়ের করা একটি নারী নির্যাতন মামলাও আছে। এই মামলায় জেলে খেটে কয়েকদিন আগেই সে বের হয়েছে।

এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, ৯৯৯ এ ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির কল পেয়ে আমরা ওই বাসায় ছুটে যাই। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁড়িতে নিয়ে এসেছি।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই বিধবার দায়ের করা মামলায় আটক খোকনকে শনিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com