1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন* ছয় আঙুলের ভিডিও নিয়ে বিতর্ক: এআই গুজব নাকচ, জীবিতই আছেন Benjamin Netanyahu

‘জাফরুল্লাহর বয়স হয়েছে, তাই মাঝে মধ্যে ভুলভাল বলেন’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন তা ভিত্তিহীন। আসলে উনার বয়স হয়েছে, তাই ভুলভাল বলেন মাঝে মধ্যে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। গঠনতন্ত্রে সিনিয়র ভাইস চেয়ারম্যান বলে কোনো দায়িত্ব ছিলো না।

ওই বক্তব্যের জবাবে সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

তিনি বলেন, তারেক রহমান বর্তমানে দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। পুরো দল তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে।

এ সময় সরকারেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, করোনা ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ। জনগণের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে জিয়ার কবর নিয়ে কুরুচিকর ও অরাজনৈতিক ইস্যু তৈরি করেছে।

মির্জা ফখরুল বলেন, জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে। অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। তার সঙ্গে ডেঙ্গুর জন্য কতজন মানুষ মারা গেলো। এসব থেকে উত্তোরণের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এ সরকারের ওপর এ জন্যই মানুষের আস্থা নেই।

স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয় তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় সরকারের নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি নেই। কারণ বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ। আর বর্তমান সরকার তো নির্বাচনবিহীন সরকার। তাই তারা চায় না এই দেশে সুষ্ঠু নির্বাচন হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com