1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

জাতীয় লিগে আশরাফুলের হ্যাটট্রিকের সাথে ৫ উইকেট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। দলের হয়ে ইনিংস শুরু করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি আশরাফুল, সতীর্থ মঈনুল ইসলাম রানের খাতা খোলার আগেই আউট হন। আশরাফুল ফেরেন ৪ রান করে। ফজলে রাব্বি ১২ রান ও সালমান ইসলাম অনিক ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে দলীয় স্কোর ৩০ রান হতেই ৪ উইকেট হারিয়ে বসে বরিশাল বিভাগ।

ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন রাফসান আল মাহমুদ। মঈন খানের ব্যাট থেকে আসে ৪৫ রান। পরে শেষদিকের ব্যাটসম্যানরা সুবিধ না করতে পারলে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় বরিশাল বিভাগ। রাফসান-মঈন দুজনকেই সজঘরে ফেরানোর পর পরে আরো ৩ উইকেট নিয়ে ৫ উইকেটের স্বাদ পান হাসান মুরাদ। ৪টি উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান।

পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ঢাকা চট্টগ্রাম বিভাগ। ইরফান শুক্কুর ছাড়া আর কেউই ছুঁতে পারেননি ২০ রানের কোটা। বল হাতে দাপট মোহাম্মদ আশরাফুলের। স্পিন ভেলকিতে ৫ উইকেট নেন তিনি। সমান ৫ উইকেট শিকার মনির হোসেনের। এতে প্রথম দিনের খেলা শেষে চট্টগ্রাম বিভাগের থেকে ৫৯ রানে এগিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে বরিশাল বিভাগ।

টায়ার-টু এর অপর ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে রাজশাহী বিভাগ। যেখানে ঢাকা মেট্রোর বোলার মোহাম্মদ শরিফউল্লাহর হ্যাটট্রিকসহ ৫ উইকেটে ২৫২ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। নাজমুল হোসেন শান্ত খেলেন ৬৭ রানের ইনিংস। ম্যাচে প্রিতম কুমার ও সানজামুল ইসলামের উইকেট তুলে নেওয়ার পর ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে হ্যাটট্রিক পূরণ করেন শরিফউল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com