1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নেই প্রকৃত শ্রদ্ধা, ইশতেহার বাস্তবায়নে সফল সরকার গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের কঠোর শর্তে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত, তেহরানের কড়া অবস্থান দাউদকান্দি পৌরসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত রামপাল বাসস্ট্যান্ডে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, অভিযুক্ত পলাতক ক্রীড়াকে পেশা বানিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত আমেনা বেগম প্রিয়া অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এ দিনে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। সেই সঙ্গে আশা করছি, জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং স্বৈরাচার সরকারকে সরিয়ে জনগণের সরকার ও জনগণের পার্লামেন্ট এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে জাতিকে মেধাশূন্য করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যে উদ্দেশে বুদ্ধিজীবীরা আত্মদান করেছেন, তা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা এ বছর স্বাধীনতার ৫০ বছর পূরণ করতে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, আমাদের অগণিত সৈনিক প্রাণ দিয়েছেন, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, দুঃখজনক হলেও সত্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু তাই নয়, স্বাধীনতার সে আশা আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, কিন্তু এখন এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বর্তমান শাসক গোষ্ঠী। এ শাসক গোষ্ঠী দেশের জনগণের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। দেশের মানুষকে খুন করছে, গুম করছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, স্বাধীনতার সময়ে যিনি বন্দি ছিলেন, যিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা- খালেদা জিয়া। তিনি কয়েক বছর কারাগারে ছিলেন। এখন অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com