1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: আদর্শের প্রেরণায় গণতন্ত্র পুনর্গঠনের প্রত্যয়ে বিএনপি আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল: জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণার বার্তা দিচ্ছে বিএনপি বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের, ন্যায্য বেতন না পাওয়ার জন্য দায়ী বিভক্তি

চীন সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত আগামী এপ্রিলের মধ্যে রুশ নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চীন সীমান্তে মোতায়েন করবে। সরকারি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। চলতি বছরের মধ্যেই সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই চীন সীমান্তে মোতায়েনের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। এ বিষয়ে আর কিছু জানায়নি ভারত সরকার।

২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির ৫টি ইউনিট কিনতে মোট ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। রাশিয়া ইতিমধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে। আকাশ ও সমুদ্রপথে এগুলো ভারতে পৌঁছাচ্ছে। এ বছরের মধ্যেই রাশিয়া চুক্তি অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে নয়াদিল্লি আশা করছে।

চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ দীর্ঘ দিনের এবং দুই দেশ এ কারণে সংঘর্ষেও জড়িয়েছে। ২০২০ সালের মে মাসেও লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com