1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনকে কড়া বার্তা, সমুদ্রে শক্তি প্রদর্শন মার্কিন রণতরীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৯০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফের চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। এবার বেঈজিংয়ের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিয়ে গন্তব্যের উদ্দেশে পাড়ি দিল মার্কিন রণতরী।

গত মঙ্গলবার (১৮ মে) চিন ও তাইওয়ানের মাঝের জলরাশি (তাইওয়ান প্রণালী) দিয়ে পাড়ি দেয় আমেরিকার রণতরী ‘ইইউএসএস কার্টিস উইলবার’। মার্কিন নৌবাহিনীর অন্তর্ভুক্ত আরলে বুর্ক ক্লাসের এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারটিতে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। যা মাঝ সমুদ্র থেকেই শত্রুপক্ষের যে কোনও ঘাঁটিতে অতি সহজেই হামলা চালাতে পারে।

এই বিষয়ে এক বিবৃতি জারি করে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরীর টহল আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি নিজেদের দায়বদ্ধতা তুলে ধরা। আন্তর্জাতিক আইন মেনে বিশ্বের যে কোনও জায়গায় নিজেদের কাজ চালিয়ে যাবে মার্কিন সেনারা।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে রীতিমতো আগ্রাসী হয়ে উঠেছে বেঈজিং। আন্তর্জাতিক জলরাশির অনেকটাই নিজেদের বলে দাবি করছে কমিউনিস্ট দেশটি। ফলে আমেরিকা ও জাপান, তাইওয়ানের মতো পড়শি দেশগুলির সঙ্গে সংঘাতে জড়িয়েছে শি জিনপিং প্রশাসন।

এদিকে, চীনের চাহিদা যে সর্বগ্রাসী হতে চলেছে তা বহুকাল আগেই বুঝতে পেরেছে আমেরিকা। সম্প্রতি এক মার্কিন সেনাকর্তা সতর্ক করেছেন যে, তাইওয়ান দখল করতে হামলা চালাতে পারে চীন। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে ফের দ্বীপরাষ্ট্রটির আকাশসীমায় অনুপ্রবেশ করে চীনের যুদ্ধবিমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com