1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা

চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়ল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) আবারও চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে । খোলা চিনির দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে ১০৭ টাকা। আর প্যাকেট জাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি। খুচরা পর্যায়ে কেজিতে পাঁচ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৭ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১১২ টাকায়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির ঊর্ধ্বমুখী দাম, ডলারের বাড়তি বিনিময় হার এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, তিন মাস আগে গত বছরের নভেম্বরে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে প্যাকেটজাত চিনির দাম ১০৭ টাকা এবং খোলা চিনির কেজি ১০২ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com