1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: আদর্শের প্রেরণায় গণতন্ত্র পুনর্গঠনের প্রত্যয়ে বিএনপি আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল: জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণার বার্তা দিচ্ছে বিএনপি বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের, ন্যায্য বেতন না পাওয়ার জন্য দায়ী বিভক্তি

চিত্রনায়ক সোহেল রানার অবস্থার আরও অবনতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বর্ষীয়ান অভিনেতা সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার বিকালে খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী জিনাত বেগম। এছাড়া তার পুত্র মাশরুর পারভেজও জানিয়েছেন বাবার সর্বশেষ অবস্থার কথা।

সোহেল রানার ছেলে মাশরুর যুক্তরাজ্যে থাকেন। বাবার অসুস্থতার খবর শুনেই ছুটে আসেন তিনি। গণমাধ্যমে এই তরুণ বলেন, ‘বাবার অবস্থা গতকালের চেয়ে আরও খারাপ। চিকিৎসকরা একটি ইনজেকশন আনার জন্য বলেছেন। অনেক জায়গায় যোগাযোগের পর সন্ধ্যা ইনজেকশনটি পেয়েছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

হাসপাতালে ভর্তির কয়েক দিন আগে থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ২৫ ডিসেম্বর রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ২৭ ডিসেম্বর ‘চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন। সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। খাওয়াদাওয়া করতে তার কিছুটা কষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন কম। সবাই ওর জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সোহেল রানার ত পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com