1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাভারে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে সেকেন্দার আলী (৫৭) নামে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় নেয়া হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই তাহমিদুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত কবিরাজ সেকেন্দার আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কামালপুর গ্রোমের মৃত কালু শেখের ছেলে। সেকেন্দার আলী সাভারের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা করতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় কবিরাজ সেকেন্দার আলীর বাড়িতে চিকিৎসার জন্য যান। পরে কবিরাজ তাকে চিকিৎসাসেবা না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কবিরাজের স্ত্রী ধর্ষণের ভিডিও ধারণ করেন।

পরে ওই গৃহবধূ সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে কবিরাজ সেকেন্দার আলীকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার এসআই তাহমিদুল ইসলাম বলেন, অভিযুক্ত সেকেন্দার আলীকে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সেকেন্দার। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com